Skip to content
Home » সেরা ৩টি ফার্মিং গেমস!

সেরা ৩টি ফার্মিং গেমস!

সেরা ৩টি ফার্মিং গেমস!

এই তথ্য প্রযুক্তির যুগে সকলের হাতেই স্মার্টফোন রয়েছে। আর এই স্মার্টফোনে থাকা বিভিন্ন ভার্চুয়াল গেমসই বর্তমান প্রজন্মের বিনোদনের উৎস। কেবল যে তরুণ বা বাচ্চারা গেমস খেলে এমন নয়। গৃহিণী থেকে চাকরিজীবী অনেকেই নিজের অবসর সময়টা কাটায় গেমস খেলে। আর গেমসপ্রেমী মানুষদের নতুন নতুন গেমস খেলতে অনেক বেশিই ভালো লাগে। এই তথ্য প্রযুক্তির যুগের প্রথম থেকেই গেমসের বাজারে জায়গা করে নিয়েছে ফার্মিং গেমসগুলো। আজকে আমরা টেকউইকির এই আর্টিকেলে তেমনই— সেরা ৩টি ফার্মিং গেমস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু যাক—

সেরা ৩টি ফার্মিং গেমস

Hay Day ( হেই ডে):

ফার্মিং গেমসগুলোর মধ্যে Hay day হলো অন্যতম জনপ্রিয় একটি গেম। ফিন্যাল্ডের গেমস ডেভলপার কোম্পানি সুপার সেল (Super Cell) এই গেমটি মার্কেটে আনে। প্রথমে এটি ২০১২ সালের ২১ জুন ios এর জন্য রিলিজ হয়। পরে Android এর জন্য ২০১৩ সালের নভেম্বর মাসে রিলিজ হয়। সুপার সেল কোম্পানিটি হেই ডে ছাড়াও আরেকটি জনপ্রিয় গেমস মার্কেটে আনে, তা হলো জনপ্রিয় গেম- Clash of Clans এবং এই দুটি গেমস দিয়ে তারা মাসে ৩০ মিলিয়ন ডলার ইনকাম করে। বলা হয়, ২০১৩ সালের সর্বোচ্চ রেভিনিউ জেনারেট করা গেমসগুলোর মধ্যে চতুর্থ স্থানে ছিল এই হেই ডে গেমসটি। এছাড়াও, এখন অবধি গেমসটি ১০০ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং গুগল প্লে স্টোরে এর রেটিং ৫ এর মধ্যে ৪.৫। এছাড়াও গেমসটিতে প্রায় ১০ মিলিয়ন রিভিউ (প্লে স্টোর) রয়েছে। এর ডাউনলোড সাইজ মাত্র ১৫২ এমবি। তাছাড়াও এটি প্রতিনিয়ত আপডেট করা হয়।

সেরা ৩টি ফার্মিং গেমস আরও পড়ুন: গুরুত্বপূর্ণ ৭টি অ্যান্ড্রয়েড অ্যাপস!

Hay Day গেমের ফিচারস:

এই গেমের ফিচারস ও গ্রাফিক্স সত্যিই চমৎকার। যেমন:

  • এই গেমে ফার্মিং করা খুবই সহজ। এখানে বিভিন্ন প্লট পাবেন। সেই সাথে আপনি সবজি লাগাতে পারবেন এবং সেগুলো কাটার উপযোগী হলে কাটতে পারবেন। এভাবে বিভিন্ন সবজি নিজের ইচ্ছানুসারে যতবার খুশি লাগাতে ও কাটতে পারবেন।

  • আপনার মনের মাধুরি মিশিয়ে নিজের ফার্মকে নিজ হাতে সাজাতে পারবেন। নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন।

  • এই গেমে বিভিন্ন মিল কারখানা বিল্ড করতে পারবেন। যেমন: বেকারি, ফিড মিল, সুগার মিল, ইত্যাদি।

  • এই ফার্মে আপনি বিভিন্ন ধরনের প্রাণী পাবেন। যাদের মাধ্যমে বিভিন্ন নন-ভেজ জিনিস পাবেন। এসব প্রাণীদের মধ্যে রয়েছে- মুরগী, ঘোড়া, গোরু, ইত্যাদি। আবার, এমন কিছু প্রাণী পাবেন যারা আপনার পোষ্য বা পোষাপ্রাণী হিসাবে থাকবে। যেমন: বিড়াল, কুকুর, পাখি, খরগোশ, ইত্যাদি।

  • আপনার ফার্ম থেকে আপনি বিভিন্ন জায়গায় ভিজিট করতে পারবেন। যেমন: ফিশিং লেক, শহর ও ভ্যালি। ফিশিং লেকে আপনি মাছ সংগ্রহ করতে পারবেন। শহরে গিয়ে আপনি সেখানের বিভিন্ন টাস্ক ফিলাপ করতে পারবেন। এছাড়াও ভ্যালিতে সব সময়ই অন্যান্য গেমার বন্ধুদের সাথে বিভিন্ন সিজন ও ইভেন্ট খেলতে পারবেন। জিতলে পাবেন বেশি বেশি রিওয়ার্ডস।

  • এছাড়াও বন্ধু ও প্রতিবেশিদের সাথে খেলতে পারবেন। আপনি তাদের সবজি ও পণ্য ক্রয় করতে পারবেন, আবার তারাও আপনার পণ্য ক্রয় করতে পারবে। আবার, বিভিন্ন টিপস দিয়ে একে-অপরকে সহযোগিতা করতে পারবেন। পাবেন তাদের সাথে সাপ্তাহিক ডার্বি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রচুর রিওয়ার্ড জেতার সুযোগ।

সবচেয়ে বড়ো বিষয় হলো এই Hay Day গেমটি আপনি ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুতে পারবেন।

সেরা ৩টি ফার্মিং গেমস ডাউনলোড লিংক: Hay Day

Township (টাউনশিপ):

ফার্মিং গেমসগুলোর মধ্যে সেরা তালিকায় রয়েছে এই টাউনশিপ গেমটি। এটি একইসাথে ফার্মিং ও একটি শহর বিল্ড করার গেম। আবার, এখানে থ্রি পাজেল গেমও রয়েছে। তাই অন্যান্য ফার্মিং গেমসগুলোর মধ্যে এটি একটু ভিন্ন। এটি বিখ্যাত গেইম ডেভেলপার কোম্পানি Playrix মার্কেটে আনে। এটি তারা বিভিন্ন প্লাটফর্মে তারা পাবলিশও করে। এর মধ্যে সর্বপ্রথম গেমটি Apple App store এ ২০১২ সালের ২৪ ডিসেম্বর রিলিজ হয়। এরপর Google play store এ আসে ২০১৩ সালের ১৩ নভেম্বর, Amazon App Store এ আসে ২০১৪ সালে ১৬ ফেব্রুয়ারি, এবং Microsoft Store এ আসে ২০১৫ সালের ১৪ মে। বর্তমানে এটি iOS, iPadOS, Android, macOS, Windows, Facebook (Adobe Flash) প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। এই গেমসটি এখন অবধি প্রায় ১০০ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং গুগল প্লে স্টোরে এর রেটিং ৫ এ ৪.৭। এছাড়াও কেবল প্লে স্টোরেই গেমটির রয়েছে প্রায় ১০ মিলিয়ন রিভিউ। গেমসটির ডাউনলোড সাইজ ১৩২ এমবি। এই গেমটিও প্রতিনিয়ত আপডেট করা হয়।

⏩ আরও পড়ুন: সেরা ৩টি ভিডিও ইডিটিং সফটওয়্যার!

Township গেমের ফিচারস:

এই গেমের ফিচারস অত্যন্ত চমৎকার। এছাড়াও এর নজরকাড়া গ্রাফিক্স রয়েছে। গেমটি শুরু থেকেই গেমারকে আকৃষ্ট করে রাখে। এটিতে রয়েছে:

  • একটি শহর, যেটা নিজের মনমতো কাস্টমাইজড করা যাবে। শহরে রয়েছে বিভিন্ন অ্যাকাডেমিক ভবন থেকে শুরু করে বিভিন্ন পার্ক। এসব লেভেল আপের মাধ্যমে অর্জন করতে হয়।

  • শহরের এক প্রান্তে নিজের ইচ্ছামতো কৃষিকাজ করা যাবে। সেখানে হেই ডে গেমের মতোই বিভিন্ন সবজি লাগানো থেকে শুরু করে কাটা অবধি করা যায়। আর তা ইচ্ছেমতো। তবে, সাধারণত টাস্ক অনুসারে সবজি চাষাবাদ করলে লেভেল দ্রুত আপ হয়। এখানে উল্লেখযোগ্য সবজিগুলোর মধ্যে রয়েছে- ধান, গম, ভুট্টা, কটন, টমেটো, গাজর, পাইন, সিল্ক, ইত্যাদি। যত লেভেল আপ হবে তত বিভিন্ন ধরনের সবজি চাষ করা যাবে।

  • কেবল সবজি চাষ নয়। এখানে বিভিন্ন প্রাণীদের ফার্ম রয়েছে। যেমন: মুরগী, গোরু, ছাগল, শুকর, মৌমাছি, ইত্যাদি। এসব প্রাণীদের থেকে পাওয়া যায় নানা পণ্য।

  • আর সবজি ও প্রাণীদের থেকে পাওয়া পণ্য দিয়ে নানা জিনিস তৈরির জন্য রয়েছে বিভিন্ন মিল-কারখানা। উল্লেখযোগ্য মিল-কারখানাগুলো হলো: ফিড মিল, সুগার মিল, বেকারি, প্লাস্টিক মিল, কটন মিল, টেইলার শপ, আইসক্রিম মিল, ইত্যাদি।

  • এসব পণ্য সেল করার জন্য রয়েছে ট্রেন, প্লেন ও শহরের ভেতর ট্রাক। ট্রেনে ও প্লেনে পণ্য রপ্তানি করলে মিলে বেশ চমৎকার সব আইটেম। যা দ্বারা নিজের শহরকে আরও উন্নত করা যায়। নতুন নতুন জায়গা কেনা যায়, কয়েন আর্ন হয়।

  • রয়েছে চিড়িয়াখানা, যার মাধ্যমে বিভিন্ন প্রাণী সংরক্ষণ করা যায়। আবার চিড়িয়াখানার জায়গাগুলোও নিজের মতো কাস্টমাইজ করা যায়। তবে, চিড়িয়াখানায় যেতে হয় নির্দিষ্ট স্থানে ভিজিট করে। চিড়িয়াখানাতে যাওয়া মানুষদের বিভিন্ন পণ্য দিয়েও কয়েন ও নতুন প্রাণীদের আর্ন করা যায়।

  • এই গেমের অন্যতম আর্কষণীয় পার্ট হলো মাইন। ট্রেনে পাওয়া গিফট থেকে মাইন খুঁড়ে সোনা, রূপা, তামা, হিরাসহ নানা জিনিস পাওয়া যায়। এখানে পাওয়া অমূল্য জিনিসগুলো আবার মিউজিয়ামে স্টোর করা হয়। আর তামা, সোনা, ইত্যাদির বার তৈরি করে তা দিয়ে কল-কারখানার আপডেট করা যায়।

  • এই টাউনশিপ গেমে রয়েছে শিপ। যে শিপ দিয়ে ভিজিট করা যায় অন্যান্য দ্বীপে। যেসব দ্বীপ থেকে পাওয়া যায়- ফল, বেরি, মাছ, ইত্যাদি।

  • তাছাড়াও এতে রয়েছে Co-op. কোনো একটা Co-op এ যুক্ত হয়ে নিজের দলের বাকিদের সাথে মিলে শিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো রিওয়ার্ড আর্ন করা যায়। আর এক্ষেত্রে পাজেল গেম খেলা হয়। যার জন্য রয়েছে নতুন পেজ। আর, নতুন নতুন ইভেন্ট তো রয়েছেই। প্রতিদিনই কিছু না কিছু ইভেন্ট থাকে।

এই গেমটিও আপনি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

সেরা ৩টি ফার্মিং গেমস ডাউনলোড লিংক: Township

Family Island (ফ্যামিলি আইসল্যান্ড):

ফ্যামিলি আইসল্যান্ড গেমেটি একধারে ফার্মিং গেমস, সেই সাথে প্রচুর অ্যাডভেঞ্চারাস গেমস। এটি ২০১৯ সালের ১৮ নভেম্বর রিলিজ করে Melsoft Games Ltd কোম্পানিটি। এটি এখন অবধি প্রায় ৫০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। এর ডাউনলোড সাইজ ৫৫২ এমবি। এছাড়াও এটি গুগল প্লে স্টোরে ৫ এর মধ্যে ৪.৩ রেটিং পেয়েছে এবং রিভিউ করেছে প্রায় ১ মিলিয়ন মানুষ। অন্যান্য গেমসের মতোই এটিও প্রতিনিয়ত আপডেট করা হয়!

⏩ আরও পড়ুন: সেরা ৫টি প্লে স্টোর গেম!

Family Island গেমের ফিচারস:

এই গেমটির ফিচারস ও গ্রাফিক্স সত্যিই অসাধারণ। এটিতে ঢুকলেই দেখা মেলে একটি সুন্দর পরিবারের। যেখানে বাবা, মা, একটি ছেলে ও একটি মেয়ে সন্তান। মূলত এই চারজনের মাধ্যমেই গেমার অ্যাডভেঞ্চার করে, ফার্মিং করে এবং আইসল্যান্ড সাজায়। তবে, অন্যান্য আরও অনেক সদস্য অ্যাড হয় পরবর্তীতে।

গেমটিতে অন্যান্য ফার্ম গেমের মতোই রয়েছে ফার্মিং প্লট, যেখানে বিভিন্ন সবজি চাষ করা যায়। সবজিগুলো কেবল চাষ নয়, এই সবজির মাধ্যমেই ওই চারজনকে এনার্জি দিতে হয়। এই এনার্জি থাকলে চারজন বিভিন্ন দ্বীপ ঘুর ঘুরে টাস্ক কম্পিলিট করে। আবার, নিজেদের জন্য খাবার বানিয়ে এনার্জি লোড করা যায়। অন্যান্য গেমসের মতোই এই গেমেও রয়েছে বিভিন্ন মিল-কারখানা। রয়েছে ফিশিং স্পট, রয়েছে মাইন, রয়েছে অর্ডার কমপ্লিট করার শিপ।

তবে, এই গেমের ভিন্নতা হলো অন্যান্য দ্বীপ ঘুরে জিনিসপত্র এনে নিজের হোম আইসল্যান্ডকে সাজানো। যদিও অনেকের কাছে গেমটি একটু কঠিন। অবশ্য, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে গেমটি সহজ হয়। আর, সেসব ইভেন্ট তো আরও এক ধাপ এগিয়ে। তাই বলা যায়, যারা অ্যাডভেঞ্চার ও ফার্মিং দুটোই পছন্দ করেন তারা এই গেমটি ডাউনলোড করতে পারেন।

এটিও গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন।

সেরা ৩টি ফার্মিং গেমস ডাউনলোড লিংক: Family Island

*****

প্রিয় পাঠক, এতক্ষণ- সেরা ৩টি ফার্মিং গেমস নিয়ে আলোচনা করলাম। তবে, সব গেমস সবার কাছে ভালো লাগে না। আর গুগল প্লে স্টোরে ফার্মিং এর আরও বিভিন্ন গেমস রয়েছে। যা নিয়ে আসলে এক আর্টিকেলে লিখে শেষ করা যাবে না। তবে, উল্লেখযোগ্য কিছু গেমস হলো: Farm City, Spring Valley: Farming Game, Bermuda Adventure: Farming Game, Farm Land, Royal Farm, ইত্যাদি।

যাই হোক, আজকের মতো এখানেই। আশা করি আজকের- সেরা ৩টি ফার্মিং গেমস এর রিভিউ আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। যদি এই আর্টিকেলটি ভালো লাগে তবে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আরও আর্টিকেল পেতে ‘টেকউইকি’ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: